দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কার্টুন শেয়ার করার কারণে গ্রেপ্তারের ঘটনায় সংসদে বিস্ময় প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
রোববার সংসদে বিষয়টি উত্থাপন করে তিনি বলেন, এই সময়েও কার্টুন শেয়ার করার কারণে একজনকে কেন গ্রেপ্তার করা হবে, তা বোধগম্য নয়।
তিনি অভিযোগ করেন, ভুল আইনে মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে এবং জামিনযোগ্য হওয়ার পরও জামিন দেওয়া হচ্ছে না।
সংসদ সদস্য বলেন, মন্ত্রীদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তা না হলে জনগণের প্রতিনিধি হিসেবে কোথায় কথা বলা হবে—সে প্রশ্ন ওঠে।
তারকাচিহ্নিত প্রশ্ন করার সুযোগ না পাওয়ায় নিজেদের অধিকার ক্ষুণ্ন হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এমএস/